Terminal Values

মতপ্রকাশের স্বাধীনতা, মুক্ত সফটওয়্যার, মুক্ত জ্ঞান আর সংগঠিত হওয়ার স্বাধীনতা; নিরাপদ ও গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তিগত প্রযুক্তি, যা সরাসরি ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে থাকবে, চলবে সীমানা ছাড়া, সেন্সর ছাড়া, সীমাবদ্ধতা ছাড়া।

এগুলোই আমাদের চূড়ান্ত মূল্যবোধ।

ইন্টারনেটের পুরোনো দিনের মূল্যবোধ নিয়ে নতুন সংগঠন TV। যে নীতিগুলো ইন্টারনেটকে কল্যাণের শক্তি করে তোলে, আমরা সেগুলোকে এগিয়ে নেব। যাঁরা এই নীতিগুলো মানেন, লড়াই যেখানেই হোক, আমরা তাঁদের পাশে লড়ব। দলীয় রাজনৈতিক স্বার্থে নীতিগুলোকে বাঁকাব না, আর সাময়িক সংকটের মুখে সেগুলো ছেড়েও দেব না। আমরা এগুলো রক্ষা করব, কারণ সবার ভবিষ্যৎ নির্ভর করছে আগাগোড়া স্বাধীন এক ডিজিটাল ভিতের ওপর।

২০২৬ সালের নভেম্বরে মুম্বাইয়ের Ethereum সাইফারপাঙ্ক কংগ্রেসে Danny O'Brien এবং Farzaneh Badii ছোট পরিসরে এর সূচনা করেন, তুমুল উল্লাস আর উচ্ছ্বসিত প্রশংসার মধ্য দিয়ে। কী কী করা দরকার, তা ঠিক করতে আমাদের সঙ্গে যোগ দিন।

আমি কথা দিচ্ছি, আপনাদের কাজ ভালো লাগলে একদিন অনুদান দেব।

আসলে জীবন তো একটাই—একটা QR কোড বা অক্ষর-সংখ্যার ঠিকানা দিন, এই কাজ শুরু করতে এখনই কিছু ক্রিপ্টোকারেন্সি পাঠিয়ে দিই। কোডগুলো দেখানকোডগুলো লুকানঠিকানাগুলো দেখানঠিকানাগুলো লুকান

পাঠান

এই যে, TV! আপনারা নেন না কেন? নিলে কিন্তু আমি অবশ্যই কিছু দিতাম। ইতি,